, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার বড়লেখায় ইতালি প্রবাসী মোঃ সানু মিয়াকে ক্রেস্ট দেন, ভোলার কান্দি ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষে থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত।। ‎ ‎গলাচিপা পক্ষিয়ায় খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল ফুলের মালায় বরণ হিন্দু সম্প্রদায়ের মসজিদ নির্মাণে সহযোগিতা চান বাসিন্দারা চৌদ্দগ্রামের আলকরায় মন্নান ট্রাফিকের বাড়িতে কাজ করার সময় রং মেস্তরীর মৃত্যু সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে বাকৃবিতে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দুই অপারেশনে শেষ সম্বল শেষ, অসুস্থ দুই বছরের সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

৮

শেরপুরের ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, লেখাপড়ায় মনোযোগ এবং নৈতিক মূল্যবোধের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।একাদশ শ্রেণিতে ভর্তি কমিটির আহ্বায়ক আলহাজ্ব ম. শফিউল আলম চান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. শামছুল আলম, শিক্ষক প্রতিনিধি মো. সারোয়ার মোর্শেদ, ইউ.কে. লুৎফর নাহারসহ কলেজের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান অর্জন, নৈতিকতা ও শৃঙ্খলাকে জীবনের অংশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আরো বলেন রাত জাগা কমাতে হবে।সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে, ও সঠিক সময় ঘুমাতে হবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার

ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

আপডেট সময় ০৭:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬