ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল, উপজেলা জামায়াতের গভীর শোক
মোঃ আব্দুর রাজ্জাক
ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব জনাব শামসুল হক বিএসসি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি’উন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা জামায়াতের শোক ও শ্রদ্ধা:
জনাব শামসুল হক বিএসসির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী।
এক যৌথ শোকবার্তায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক ও উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি জেলা জামাতের সূরা সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলার তথ্য ও মিডিয়া পরিচালক শাহজামাল শাওনের বার্তা প্রেরণের মাধ্যমে যৌথ বিবৃতিতে বলেন, “জনাব শামসুল হক বিএসসি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী সংগঠক, দক্ষ সমাজসেবক এবং প্রবীণ অভিভাবক। ফুলবাড়ী উপজেলায় দ্বীনের দাওয়াত বিস্তার, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন প্রবীণ ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম।”
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন। একইসাথে তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল রোজঃ বৃহস্পতিবার ১১ ঘটিকায় গজেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
মোঃ আব্দুর রাজ্জাক
ফুলবাড়ী কুড়িগ্রাম
মোবাইল নম্বর ০১৭২০-৮৪৭০৭৬
,
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার
দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ
লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার
শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ
শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন
টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক
কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা
নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক
চলে গেলেন উপজেলা জামায়াতের এক বার্ষিয়ান নেতা।
-
মোঃ আব্দুর রাজ্জাক - আপডেট সময় ০৬:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- 10
জনপ্রিয় সংবাদ































