, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুলাল হোসেনের লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সং-ঘ-র্ষে প্রাণ গেল ২ জনের ঝিনাইদহ ভাটইবাজার থেকে মাগুরা চাকদাহ গ্রামের মা-দক সহ নারী ও পুরুষ আটক পত্নীতলায় আ.লীগের নৈরাজ্য ও স-ন্ত্রা-সের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মা-দক কারবারি ও চোরা-চালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রে-প্তার করেছে সদর মডেল থানা পুলিশ শ্রীপুরে সার ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৬ সদস্য গ্রে-ফ-তার , ৯টি মোবাইল ও ৬৮টি সিম জ-ব্দ

১৭

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংসহ অনলাইন প্রতারণায় জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন কম্পানির ৬৮টি সিম কার্ড জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার মোহরকয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) ও সাব্বির হোসেন (২৩), ভাঙ্গাপাড়া এলাকার মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের শুকুর আলী (৫০), রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪) এবং লালপুরের পানসিপাড়া গ্রামের আলামিন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার একটি দল মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার বাড়ির পূর্ব দুয়ারী টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় হ্যাকিং ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা বিভিন্ন মোবাইল নম্বর ও সিম ব্যবহার করে প্রতারণার জাল বিস্তার করতেন। জব্দ করা মোবাইল ফোন ও সিম কার্ড থেকে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা ও হ্যাকিংয়ের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া আলামত যাচাই-বাছাই করে আরো জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, অনলাইনে অপরিচিত লিংক বা কল এড়িয়ে চলার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ

লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৬ সদস্য গ্রে-ফ-তার , ৯টি মোবাইল ও ৬৮টি সিম জ-ব্দ

আপডেট সময় ০৬:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬