, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি আধুনিক কৃষি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ‘অ্যালাইনিং’ প্রকল্পের সমাপনী কাশিয়ানীতে নসিমনের ধাক্কায় নি-হ-ত ১, আ-হ-ত ২ লালপুরে ২২ পিস ই-য়া-বাসহ গ্রে–ফতার এক শারীরিক অসুস্থতায় টুঙ্গিপাড়া আ.লীগ নেতার পদত্যাগ মা-দ-ক স-ন্ত্রা-স উগ্রবাদ প্রতিরোধে বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হেলাল, সম্পাদক শিপলু পুলিশের ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ দুইজন গ্রে-ফ-তার ছেলের ছু-রি-র আঘাতে বাবা খু-ন

কাশিয়ানীতে নসিমনের ধাক্কায় নি-হ-ত ১, আ-হ-ত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে পণ্যবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার হিরনকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে জয়নগর-মাজড়া বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জাহিদ শেখের বাড়ির সামনের এলাকায় নসিমনটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের রফিক শেখের ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন একই গ্রামের জীবন শেখ (২৩) ও রনি শেখ (৩৪)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রূপচাঁদা সয়াবিন তেল বিভিন্ন মুদি দোকানে পৌঁছে দেওয়ার জন্য একটি নসিমনে করে কাশিয়ানীর উদ্দেশে রওনা হন রাসেল শেখসহ তিনজন। নসিমনটি মুকসুদপুর উপজেলার ডিলার আব্দুর রহমানের মালিকানাধীন বলে জানা গেছে।

জয়নগর-মাজড়া বাজারের আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় হিরনকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে নসিমনটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে রাসেল শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর দুই যাত্রীও আহত হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের বড় ভাই ইব্রাহীম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাশিয়ানীতে নসিমনের ধাক্কায় নি-হ-ত ১, আ-হ-ত ২

আপডেট সময় ০৮:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬