, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কৃষকের স্বার্থে সার বিক্রিতে নজরদারি, ঈশ্বরগঞ্জে দুই ডিলারকে জ-রি-মা-না

  • Avatar photo মিয়া সুলেমান
  • আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 81

কৃষকের স্বার্থে সার বিক্রিতে নজরদারি, ঈশ্বরগঞ্জে দুই ডিলারকে জ-রি-মা-না

৯৮

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার বিক্রির ক্ষেত্রে যথাযথ বিক্রয় ক্যাশমেমো সংরক্ষণ না করায় দুই বিএডিসি সার ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উচাখিলা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সাজিয়া এন্টারপ্রাইজের মালিক আনোয়ারুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শাওন এন্টারপ্রাইজের মালিক মো. রানা মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সার বিক্রির ক্ষেত্রে যথাযথ বিক্রয় ক্যাশমেমো সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়েছে। পরে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সার বিক্রির ক্ষেত্রে ডিলারদের নির্ধারিত নিয়ম মেনে ক্যাশমেমো সংরক্ষণসহ সব ধরনের বিধিবিধান অনুসরণ করতে হবে। কৃষকদের স্বার্থে সার বিক্রিতে অনিয়ম ঠেকাতে কৃষি বিভাগ বিশেষভাবে নজরদারি করছে।

ইউএনও সানজিদা রহমান বলেন, সার বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের নিয়ম মেনে চলতে হবে। কৃষকদের হয়রানি বা সার বিক্রিতে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

কৃষকের স্বার্থে সার বিক্রিতে নজরদারি, ঈশ্বরগঞ্জে দুই ডিলারকে জ-রি-মা-না

আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬