, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র রজবাড়ী পাংশায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম মিরুখালী ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক রাফিউল ইসলাম রাজুর নির্বাচনী অঙ্গীকার নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৪ মা-দ-ক বিক্রেতা গ্রে-প্তা-র, ১ কেজি গাঁ-জা জ-ব্দ ১০ টাকায় সিম বিক্রির আড়ালে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পঞ্চগড়ে ৩ জন আ-ট-ক মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে চতুর্থ উপাচার্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মরদেহ দুটি ছেলে ও মেয়ে শিশুর বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে একটি ময়লার স্তূপে নবজাতকের মরদেহ দেখতে পান সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। পরে বিষয়টি তারা থানা পুলিশকে জানান।

খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের সেখানে ফেলে রাখা হলো তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে নবজাতক দুটির মরদেহ কীভাবে সেখানে এলো বা কারা ফেলে গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের একাধিক টিম ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

এদিকে, ময়লার স্তূপে পাশাপাশি দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনাটির সঙ্গে কারা জড়িত এবং কী পরিস্থিতিতে নবজাতক দুটির মৃত্যু হয়েছে তা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে নবজাতক দুটির মৃত্যুর কারণ এবং তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র

আপডেট সময় ০৯:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬