, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪ সিলেট জেলা ক্যাব এর কার্যক্রমকে গতিশীল করার লক্ষে ২টি সভা উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ই-য়া-বা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী শাহজাদপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন বাউরেসের উদ্যোগে হাওরাঞ্চলের কৃষি গবেষণার ২২ প্রকল্পের ফলাফল উপস্থাপন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাটের মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির

১৩

সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির।

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরাম দেবসিংহের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকায় নিহত বাবুরাম দেবসিংহের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

পরে নিহত বাবুরামের পরিবারকে এক বস্তা চাল, শুকনা খাবার, তাঁর দুই সন্তানের জন্য কাপড় এবং নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন জেলা আমির।

মাওলানা ইকবাল হোসেন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার খোঁজখবর রাখার চেষ্টা করে। আমরা এসেছি নিহত বাবুরামের পরিবারকে সমবেদনা জানাতে। দোয়া করি, সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তোফাজ্জল হোসেন মির্জা, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ হাসান, চিলাহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিহত বাবুরাম দেবসিংহ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা জাম্বুরাতলা এলাকায় নবনির্মিত সেফটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে বাবুরাম সহ ৩ জন শ্রমিক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবুরামের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪

সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির

আপডেট সময় ০৯:৫১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬