, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে নজরুল বর্ষের উদ্বোধন বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ উদ্বোধন করা হয়েছে।

৩১ অক্টোবর সোমবার বেলা ১০ টায় উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা ট্রেইনিং ইনসট্রাক্টর সৈয়দ গফ্ফার এর সঞ্চালনায় উজিরপুর উপজেলার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সভাপতি ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উজিরপুর উপজেলা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফরিদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম রকিব, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সরদার, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুল ইসলাম রুমি, উপজেলা ট্রেইনিং ইনসট্রাক্টর সৈয়দ গফ্ফার, আনসার ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মামুন হোসেন, উপজেলা প্রাথমিক কর্মকর্তা নাসরিন আক্তার, আইসিটি কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন। সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে নজরুলের দর্শন ও সৃষ্টিকর্ম পৌঁছে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

উজিরপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, মোঃ নুরুল ইসলাম আসাদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ খলিলুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ও শিক্ষার্থীরা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা, গান ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানজুড়ে জাতীয় কবির সৃষ্টিকর্ম ও আদর্শকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

বরিশালের উজিরপুরে নজরুল বর্ষের উদ্বোধন বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ০৫:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬