, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন

রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

১২৭

মঙ্গলবার দুপুরে তিনি স্কুলটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভবন ও আশপাশের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

আরডিএ বলছে, তালাইমারি চত্বরে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভবনটি আরডিএর সম্পত্তি।

ভবনটির যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং এর আওতাধীন অব্যবহৃত স্থানগুলো সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে চেয়ারম্যান এ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান ভবনের বিভিন্ন অংশের বর্তমান অবস্থা পরিদর্শন করেন।

পাশাপাশি অব্যবহৃত জায়গাগুলো পরিকল্পিতভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। আরডিএর সম্পত্তি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সুইট বলেন, আরডিএর সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জায়গা যেন অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, এস্টেট কর্মকর্তা বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিভাগীয় প্রধান

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন

আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬