, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা বাকৃবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক শরীফ-আর-রাফি ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ২নং ওয়ার্ডে মেম্বার পদে তারুণ্যের পছন্দ সুলেমান আহমদ সুরমান অনিয়ম-দুর্নীতির অভিযোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ দেওয়ানগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিনের যোগদান টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা

বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৭৫

জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ।

বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন মোতালবে মন্ডল, বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, অভিভাবক নাসের রহমান, ফেরদৌস আলম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বকশীগঞ্জ ক্যাডেট একাডেমি, আলহাজ আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমি, আবদুল হক বিদ্যানিকেতন, নিউক্লিয়ার্স আইডিয়াল একাডেমি, ফেইট ডিজিটাল, শিশু কলি প্রি ক্যাডেট স্কুল, বেসিক একাডেমি, ব্রাইট স্কুল, বিসিবি স্কুল, বেপারি পাড়া আইডিয়াল একাডেমি, আল হেরা মাদ্রাসা, অ্যাডভান্স মডেল স্কুল, আলিফ বিদ্যা নিকেতন, রাশেদা খাতুন বিদ্যা নিকেতন, ক্যাম্ব্রিজ মডেল স্কুল, সাকসেস মডেল একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এর আগে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৬ টি প্রতিষ্ঠানের মোট ৫৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এরমধ্যে ২০৬ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। মেধাবী এসব শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা অর্জনে কিন্ডারগার্টেন স্কুল গুলো বড় ভূমিকা রাখছে। নানা প্রতিকূল পরিবেশেও কিন্ডারগার্টেন স্কুল গুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে সীমাবদ্ধতার মধ্যেও অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার জায়গা করে নিয়েছেন। তাই শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী

বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬