, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরে এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় মেয়র প্রার্থী মো. সোহেল রানা খানের আনন্দ মিছিল

৭৯

জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামালপুর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

শুক্রবার (২১ আগস্ট) রাতে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী মো. সোহেল রানা খানের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জামালপুর পৌর শহরের আজাদ ডাক্তারের মোড় থেকে শুরু হয়ে গ্রেড পার এলাকা প্রদক্ষিণ করে তমালতলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

র‌্যালি শেষে তমালতলা এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মো. সোহেল রানা খান বক্তব্য দেন। তিনি বলেন, এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় জামালপুরবাসী আনন্দিত ও গর্বিত। নতুন দায়িত্বে তিনি জামালপুরসহ দেশের উন্নয়ন ও পর্যটন খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে আনন্দের অংশ হিসেবে নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে জেলা ও পৌর যুবদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব

জামালপুরে এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় মেয়র প্রার্থী মো. সোহেল রানা খানের আনন্দ মিছিল

আপডেট সময় ১১:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬