জাতীয় মৎস্যপদকে সম্মানিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার। মাছের শুক্রাণু সংরক্ষণ ও জিন ব্যাংক স্থাপনে অসামান্য অবদানের জন্য মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটেগরিতে তাকে এ পদক দেওয়া হয়।
গত ১৬ আগস্ট জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেন, ২০০২ সাল থেকে দীর্ঘ ২৪ বছর ধরে আমি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে কাজ করে যাচ্ছি। এর মধ্যে রয়েছে আমাদের দেশীয় ও বিদেশী কার্প, সিলভার কার্প, ব্রিগেড, গ্রাস কার্প ছাড়াও শিং, মাগুর, কৈ, পাবদা ও গুলশার মতো গুরুত্বপূর্ণ মাছ।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুটি জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। একটি ঝিনাইদহের কোটচাঁদপুর হ্যাচারিতে এবং অন্যটি সিরাজগঞ্জের নিমগাছি ফিশ হ্যাচারিতে। এখান থেকে মানসম্মত ব্রুড উৎপাদন ও ব্রুড স্টক উন্নয়নের কাজ পরিচালিত হচ্ছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি, আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিভাগও এই গৌরবের সমান অংশীদার। বিশ্ববিদ্যালয় আমাকে গবেষণার সুযোগ, ল্যাব সুবিধা ও প্রয়োজনীয় প্রজেক্ট না দিলে আমার পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। তাই আমার এই সম্মাননা আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করছি।
,
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর
কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন
অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন
পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১
বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী
কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল
জাতীয় মৎস্যপদকে সম্মানিত বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম
-
হুর-এ- তানহা তামান্না - আপডেট সময় ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 88
জনপ্রিয় সংবাদ


























