, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লা*শ হ*ত্যার অভিযোগ সিরাজগঞ্জ (৩) আসনের এমপি ভিপি আইনুল হক এর গাড়িতে হা*মলা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কাউনিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃ*ত্যু ও আহত ১ দৌলতদিয়ায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সদস্যদের দিলেন নানা নির্দেশনা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল গোয়ালন্দ পৌর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ই আগস্ট “ইতিহাসের দায়বদ্ধতা ও আত্মপ্রবঞ্চনার রাজনীতি” খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি

২১

শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শেরপুরের শ্রীবরদী উপজেলার পাঁচমেঘাদল এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস আটক করা হয়। আটক পণ্যের সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লা*শ হ*ত্যার অভিযোগ

শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি

আপডেট সময় ০৯:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬