, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিতের আহ্বানে শেরপুরে র‍্যালি-আলোচনা লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাকৃবি ‎ চিলমারীতে মনোয়ারুল ইসলাম মিলুর অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি,খেলোয়াড়দের ব্লেজার পড়ালেন ভিসি শিক্ষার্থীদের বৈশ্বিক যাত্রা সহজ করতে তৃতীয় ভাষা শেখাবে বিশ্ববিদ্যালয় তথ্য যাচাই ও সম্প্রীতির বার্তা নিয়ে টেকনাফে তরুণদের আয়োজন বদলগাছীতে ৯ মাসে ২৫ আত্মহত্যা, ৬ হত্যাকাণ্ড; আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ! জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

শতভাগ ফেল হওয়ায়, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

১১৪

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকূরগাঁও জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। ফলাফলে এমন বিপর্যয়ের ঘটনায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা দপ্তর।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকূরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঠাকূরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারে-নি। একই উপজেলার অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ের সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পরীক্ষার্থীও শতভাগ অকৃতকার্য হয়েছে।

এ ছাড়া হরিপূর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। ফলে পাঁচটি বিদ্যালয়ের প্রত্যেকটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, শিক্ষার মান ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, “পাঁচটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের ডেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যালয়গুলোর ফলাফলের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের

শতভাগ ফেল হওয়ায়, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

আপডেট সময় ০৫:১২:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬