, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে বর্ষপূর্তি, ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল টুঙ্গিপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ, সম্প্রীতি ও শান্তির আহ্বান ১০ আগস্ট থেকেই বদলে যাচ্ছে গোপালগঞ্জের যাতায়াত, চালু হচ্ছে নতুন ট্রেন শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন: সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ, পানিবন্দী শতাধিক পরিবার ঐতিহ্যবাহী খেইশ্বর গ্রামে প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত একাদশের শিরোপা জয় প্রণয় থেকে পরিণয়: ভূরুঙ্গামারীতে কৃষি কর্মকর্তা ও মহিলা দলের নেত্রীর বিয়ে খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন- নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা

কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন: সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল

১১

রংপুরের কাউনিয়া রেলবাজার ব্যাটারিচালিত পরিবহন সমিতির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. ফিরোজ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রেলবাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ হোসেন তালা প্রতীকে, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন মই প্রতীকে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার অনিল।

সড়ক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সমঝোতার ভিত্তিতে উভয় প্রার্থীকে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও সমিতির সদস্যদের উপস্থিতিতে রেলবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শাজাহান মিয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্তাজ আলী, আকরাম হোসেন অরেঞ্জ ও ইউপি সদস্য মহির উদ্দিন।

নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আলম, শ্রমিক দলের নেতা আব্দুল হামিদ, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচন শেষে বক্তারা বলেন, সমিতির সদস্য ও ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ এবং সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন শ্রমিক ও সদস্যদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে বর্ষপূর্তি, ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন: সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল

আপডেট সময় ১১:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬