, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ, পানিবন্দী শতাধিক পরিবার

৪৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা এবার ভয়াবহ আকার ধারণ করেছে। টানা বৃষ্টিতে গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি ঢুকে পড়েছে বসতঘর, রান্নাঘর ও বাথরুমে। একই সঙ্গে ডুবে গেছে উঠান, গ্রামীণ সড়ক ও কবরস্থান। এতে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মধ্যপাড়া গ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। কোথাও কোথাও ঘরের ভেতর পর্যন্ত পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রান্না নিয়ে। অনেক পরিবারের রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে কেউ অল্প খাবার দিয়ে দিন পার করছেন, আবার কেউ বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনছেন। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে গ্রামের চলাচলের রাস্তাগুলো পানিতে ডুবে থাকায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে গিয়ে স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় মৃতদের দাফন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে বর্ষা মৌসুমে প্রতিবছরই একই ধরনের দুর্ভোগ পোহাতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ, পানিবন্দী শতাধিক পরিবার

আপডেট সময় ০৬:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬