, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবগঞ্জে ১৩৮ ভিডব্লিউবি পরিবারের মাঝে চাল বিতরণ চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুলাল হোসেনের লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সং-ঘ-র্ষে প্রাণ গেল ২ জনের ঝিনাইদহ ভাটইবাজার থেকে মাগুরা চাকদাহ গ্রামের মা-দক সহ নারী ও পুরুষ আটক পত্নীতলায় আ.লীগের নৈরাজ্য ও স-ন্ত্রা-সের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মা-দক কারবারি ও চোরা-চালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রে-প্তার করেছে সদর মডেল থানা পুলিশ

প্রণয় থেকে পরিণয়: ভূরুঙ্গামারীতে কৃষি কর্মকর্তা ও মহিলা দলের নেত্রীর বিয়ে

৬০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) মো. মোস্তাফিজুর রহমান ও তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মকবুল হোসেনের (মোঘল)মেয়ে মহিলা দলের নেত্রী ছা. স্বপ্না বেগমের বিয়ে নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া এলাকায় উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে। এ সময় দেনমোহর হিসেবে সাত লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

মো. মোস্তাফিজুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। অন্যদিকে মোছা. স্বপ্না বেগম ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মকবুল হোসেনের মেয়ে ও মহিলা দলের নেত্রী

স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূত্রে ভূরুঙ্গামারীতে অবস্থানকালে মোস্তাফিজুর রহমান ও স্বপ্না বেগমের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমান স্বপ্না বেগমের বাড়িতে গেলে স্থানীয়রা তাদের নিয়ে আলোচনা শুরু করেন। পরে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ও সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, মোস্তাফিজুর রহমান আগে থেকেই বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। তাঁর স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন বলেও সূত্রগুলো জানিয়েছে। এ তথ্যের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই নারী ও পুরুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। পরে লোকজন তাদের নিয়ে এলে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়।”

এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বিয়ের ঘটনাটি নিয়ে বর্তমানে ভূরুঙ্গামারী এলাকায় নানা আলোচনা চলছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শিবগঞ্জে ১৩৮ ভিডব্লিউবি পরিবারের মাঝে চাল বিতরণ

প্রণয় থেকে পরিণয়: ভূরুঙ্গামারীতে কৃষি কর্মকর্তা ও মহিলা দলের নেত্রীর বিয়ে

আপডেট সময় ১০:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬