, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই- রাসিক প্রশাসক

৯২

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের আওতাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় তিনি নগরীর চলমান উন্নয়ন কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রকৌশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাজশাহী নগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের,

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক এবং বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রকৌশল বিভাগের বিভিন্ন উন্নয়নমূূলক কাজের অগ্রগতি, বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্নকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই- রাসিক প্রশাসক

আপডেট সময় ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬