, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে SST-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চক্ষু সেবা, উপকৃত প্রায় ৩০০ মানুষ চিলমারীতে ইউএনও’র হস্তক্ষেপে বিদ্যালয়গামী নতুন রাস্তার কাজে আনন্দিত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক র‍্যাব ১২ এর অভিযানে উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যফ সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই- রাসিক প্রশাসক ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচাররোধে কর্মশালা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির ৫ আগষ্ঠ-জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত ঈদগাঁওতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে গত ১ আগস্ট সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় ‘৩৬ জুলাই’ নামে একটি স্মারক তোরণ নির্মাণ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, একই দিন গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দেয়। এতে তোরণের নিচের অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই স্মারক তোরণটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

সিরাজগঞ্জে SST-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চক্ষু সেবা, উপকৃত প্রায় ৩০০ মানুষ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬