, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে SST-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চক্ষু সেবা, উপকৃত প্রায় ৩০০ মানুষ চিলমারীতে ইউএনও’র হস্তক্ষেপে বিদ্যালয়গামী নতুন রাস্তার কাজে আনন্দিত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক র‍্যাব ১২ এর অভিযানে উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যফ সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই- রাসিক প্রশাসক ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচাররোধে কর্মশালা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির ৫ আগষ্ঠ-জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত ঈদগাঁওতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঈদগাঁওতে বিএনপি’র মিছিল-সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঈদগাঁওতে বিএনপি'র মিছিল-সভা অনুষ্ঠিত

২৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে এক গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) বিকেল চারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও গরুর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।

​গণমিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে আলমাছিয়া মাদ্রাসা সড়ক ঘুরে বাস স্টেশনের ক্যানডল ৭১ প্রাঙ্গণে এসে শেষ হয়। শেষে  সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার উদ্দিন বাবুল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। দেশে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

​উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম বলেন, “দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। শহীদদের রক্তের সাথে কোনো অবস্থাতেই বেঈমানি করা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রকামী শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

​সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে। আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

​সহ-সভাপতি আকতার উল্লেখ করেন, “ফ্যাসিবাদী শক্তি দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অন্ধকার যুগের অবসান হয়েছে। জনগণের ভোটাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে।”

​উপজেলা যুবদল আহ্বায়ক কামাল বলেন, “গণঅভ্যুত্থানে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

মিছিল ও আলোচনা অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এ, এইচ সেলিম উল্লাহ, ঈদগাঁও বিএনপি’র সাধারণ সম্পাদক অহিদুর রহমান কোম্পানি, জালালাবাদ বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, পোকখালী বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, ইসলামাবাদ বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক, ইসলামপুর বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ফখরুদ্দিন ফরাজী (কাজল), হাফেজ দিদারুল ইসলাম, জসিম উদ্দিন হামিদুল হক হামিদ, মোকতার আহমদ, শফিউল আলম তাজ, বেলাল উদ্দিন, আবু হেনা, মিজানুর রহমান মিজান, মোঃ আলমগীর, আনিসুর রহমান, সোহেল রানা, সাদেকুর রহমান, আব্দুল জব্বার, ইউনুছ সওদাগরসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

সিরাজগঞ্জে SST-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চক্ষু সেবা, উপকৃত প্রায় ৩০০ মানুষ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঈদগাঁওতে বিএনপি’র মিছিল-সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬