, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে Bangla QR নিয়ে বিকাশের মতবিনিময় সভা, স্থানীয় মার্চেন্টদের ব্যাপক সাড়া

  • Avatar photo মিয়া সুলেমান
  • আপডেট সময় ১২:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 126

ঈশ্বরগঞ্জে Bangla QR নিয়ে বিকাশের মতবিনিময় সভা, স্থানীয় মার্চেন্টদের ব্যাপক সাড়া

১৫৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় মার্চেন্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে Bangla QR-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ও আধুনিক ব্যবসায়িক সেবা নিয়ে বিকাশের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় Bangla QR-এর ব্যবহার ও সুবিধা, নিরাপদ ও দ্রুত ডিজিটাল পেমেন্ট, পেমেন্ট স্পিকার, মার্চেন্ট লোন, চলমান বিভিন্ন মার্চেন্ট ক্যাম্পেইন এবং ব্যবসা সম্প্রসারণে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত মার্চেন্টরা তাদের বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন পরামর্শ এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিকাশের প্রতিনিধিরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় অংশগ্রহণকারী মার্চেন্টরা জানান, Bangla QR-এর মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি কমে, লেনদেন হয় দ্রুত ও স্বচ্ছ, পাশাপাশি গ্রাহকসেবার মানও বৃদ্ধি পায়। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি তাদের ইতিবাচক আগ্রহ এবং সক্রিয় অংশগ্রহণ একটি স্মার্ট ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বিকাশের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্ষুদ্র, মাঝারি ও বড় সব ধরনের ব্যবসায়ীদের ডিজিটাল আর্থিক সেবার আওতায় এনে ব্যবসাকে আরও গতিশীল ও আধুনিক করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর সেবা, সহজ লেনদেন এবং উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে মার্চেন্টদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে বিকাশ সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিকাশের আহ্বান: চলুন, একসঙ্গে গড়ে তুলি স্মার্ট, নিরাপদ ও ক্যাশলেস বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

ঈশ্বরগঞ্জে Bangla QR নিয়ে বিকাশের মতবিনিময় সভা, স্থানীয় মার্চেন্টদের ব্যাপক সাড়া

আপডেট সময় ১২:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬