, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৬ জুলাই স্মরণে র্যালি ও পথসভা কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জীবনের চেয়ে মূল্যবান নয় কোনো বস্তু: ব্রহ্মপুত্রের ঈশ্বরগঞ্জ অংশে নিখোঁজ কৃষক চিলমারীতে গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জামায়েতে ইসলামি ও বিএনপির মিছিল অনুষ্ঠিত দুই বছর পেরিয়েও শোকাতুর শহিদ হৃদয়ের পরিবার: মাথা গোঁজার ঠাঁই ও স্থায়ী পুনর্বাসনের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামেকহায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

জীবনের চেয়ে মূল্যবান নয় কোনো বস্তু: ব্রহ্মপুত্রের ঈশ্বরগঞ্জ অংশে নিখোঁজ কৃষক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও তিন পুত্রসন্তানের জনক।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) দুপুর প্রায় আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি ভেঙে যাওয়া নৌকার পাটাতন ভেসে যেতে দেখা যায়। সেটি তোলার উদ্দেশ্যে নদীতে নামেন সাইফুল ইসলাম। কিন্তু নদীর তীব্র স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মো. হবি মিয়া ও স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিল জানান, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই সাইফুল ইসলাম স্রোতের তোড়ে নিখোঁজ হয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা একটি নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি।

পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে জানা যায়, ওই স্টেশনে কোনো ডুবুরি দল নেই। এরপর ময়মনসিংহ ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। সেখান থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় স্টেশনে ডুবুরি সুবিধা না থাকায় ময়মনসিংহ থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল আনা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কৃষক সাইফুল ইসলামের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৬ জুলাই স্মরণে র্যালি ও পথসভা

জীবনের চেয়ে মূল্যবান নয় কোনো বস্তু: ব্রহ্মপুত্রের ঈশ্বরগঞ্জ অংশে নিখোঁজ কৃষক

আপডেট সময় ০৯:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬