, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৬ জুলাই স্মরণে র্যালি ও পথসভা কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জীবনের চেয়ে মূল্যবান নয় কোনো বস্তু: ব্রহ্মপুত্রের ঈশ্বরগঞ্জ অংশে নিখোঁজ কৃষক চিলমারীতে গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জামায়েতে ইসলামি ও বিএনপির মিছিল অনুষ্ঠিত দুই বছর পেরিয়েও শোকাতুর শহিদ হৃদয়ের পরিবার: মাথা গোঁজার ঠাঁই ও স্থায়ী পুনর্বাসনের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামেকহায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামেকহায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আজ ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ৯ঃ৩০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে রামেকহা-র চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঘটনাপঞ্জি এবং গণঅভ্যুত্থানের সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যুদ্ধাহতদের চিকিৎসাসেবায় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. শেখ আব্দুল হাকিম, অধ্যাপক ডা. লাইলাতুল কাদির মিল্কি, ডা. মো. এনামুল হক, হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাছিব, ডা. আবুল হাসানাত ডাবলু, ডা. শহীদুল ইসলাম রবিন, ডা. মাহবুবুল ইসলাম জনি, ডা. আশফাক হোসেন সুইট, ইএমও ইনচার্জ ডা. গোলাম রাব্বি, ডেপুটি নার্সিং সুপার কামরুন্নাহার পান্না, ওয়ার্ড মাস্টার রাসেল আলী এবং সর্দার মো. জমির উদ্দিন।

সমাপনী বক্তব্যে হাসপাতালের পরিচালক জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের মানবিক, পেশাদার ও নিবেদিতপ্রাণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের ইমাম মোঃ শামসুদ্দীন মাজহারী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত, তাঁদের পরিবারের কল্যাণ এবং যুদ্ধাহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৬ জুলাই স্মরণে র্যালি ও পথসভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামেকহায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬