, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৬ জুলাই স্মরণে র্যালি ও পথসভা কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জীবনের চেয়ে মূল্যবান নয় কোনো বস্তু: ব্রহ্মপুত্রের ঈশ্বরগঞ্জ অংশে নিখোঁজ কৃষক চিলমারীতে গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জামায়েতে ইসলামি ও বিএনপির মিছিল অনুষ্ঠিত দুই বছর পেরিয়েও শোকাতুর শহিদ হৃদয়ের পরিবার: মাথা গোঁজার ঠাঁই ও স্থায়ী পুনর্বাসনের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামেকহায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

বদলগাছিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়-অবিচার দূর করার মধ্য দিয়েই জুলাই আন্দোলনের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব। তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই সাধারণ মানুষ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে আত্মদানকারী আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। এছাড়া জুলাই যোদ্ধা আতিক হোসেন শুভ, আহসানুল হক মোস্তাকিম এবং জাকির হোসেন নিজ নিজ বক্তব্যে আন্দোলনের স্মৃতি, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ হোসেন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কানিজ ফারহানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক মুন্নাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহাম্মেদ। আলোচনা পর্ব শেষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি সমাপনী বক্তব্য প্রদান করেন। পরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৬ জুলাই স্মরণে র্যালি ও পথসভা

বদলগাছিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬