, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি চুয়াডাঙ্গার আদালত চত্বরে দুইজন ভুয়া আইনজীবী আটক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই বানভাসি মানুষের অভিযোগ: নাগেশ্বরীতে ত্রাণের চাল বিতরণ হয়নি, গুদামে সংরক্ষণের দাবি প্রশাসনের ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: ঈদগাঁওতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি

গোপালগঞ্জে আসন্ন বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি

গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি

আপডেট সময় ০৯:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬