, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড

কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

৫৪

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বেইলিব্রীজ বাজার সামাজিক কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোছাব্বের হোসেন এবং সদস্য সচিব মোছাব্বের হোসেন কোয়েল। এছাড়াও শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির আওতায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এ উদ্যোগ গ্রহণ করেছে।

পরে নেতাকর্মীরা কবরস্থানের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সামাজিক কবরস্থানের পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচির প্রশংসা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬