, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ বিজিবির বিদায়ী ও নবযোগদানকারী অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

১০২

নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার (৩ আগস্ট ২০২৬) বিদায়ী ও নব যোগদানকারী পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে অংশ নেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিদায়ী অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং নব যোগদানকারী অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব।

সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার বিদায়ী অধিনায়ককে তাঁর সফল কর্মজীবন এবং নওগাঁ জেলায় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন। একই সঙ্গে নবযোগদানকারী অধিনায়ককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা উপহার তুলে দেন।

আলোচনায় বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মহোদয় বিজিবি’র বদলীকৃত ও নবপদায়নকৃত লেঃ কর্ণেল দ্বয়ের সার্বিক ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ বিজিবির বিদায়ী ও নবযোগদানকারী অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৯:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬