, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি চুয়াডাঙ্গার আদালত চত্বরে দুইজন ভুয়া আইনজীবী আটক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই বানভাসি মানুষের অভিযোগ: নাগেশ্বরীতে ত্রাণের চাল বিতরণ হয়নি, গুদামে সংরক্ষণের দাবি প্রশাসনের ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: ঈদগাঁওতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’-কে জরিমানা

১০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ‘বগুড়া দই ঘর’ নামের একটি খাবার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) উপজেলার প্রতিষ্ঠানটিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মো. সৈয়দ আলী মণ্ডলের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে গ্রিল তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা হচ্ছিল। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মান বজায় রাখা হয়নি।

এসব অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে আইন ও স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’-কে জরিমানা

আপডেট সময় ০৮:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬