, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণের কিছুক্ষণ পরই অগ্নিসংযোগ

৫৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তোরণটি নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এই তোরণ নির্মাণের পাশাপাশি সংগঠন দুটি বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন এবং এ ধরনের ঘটনার নিন্দা জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণের কিছুক্ষণ পরই অগ্নিসংযোগ

আপডেট সময় ০৪:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬