, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ইসলামাবাদে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির পদক্ষেপ নেয়া হবে-রেলপথ প্রতিমন্ত্রী

১৭৩

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে গ্যাংকার যোগে ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের দাবির প্রেক্ষিতে এ আশ্বাস দেন।

সংসদ সদস্য প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ঈদগাঁও এলাকা পর্যটন সমৃদ্ধ এলাকা। লবণ, মৎস্য ও কৃষিজ সম্পদের জন্য এলাকাটি খুবই সুপরিচিত। স্থানীয় লোকজনের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে এ স্টেশনে ঢাকা- কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনসমূহের যাত্রা বিরতি করা খুবই দরকার।

প্রতি উত্তরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিদিন বিকেল তিনটা ও পাঁচটায় চট্টগ্রাম- কক্সবাজার রুটে চলাচলকারী প্রবাল ও সৈকত ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি সার্ভিস) চালুর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি সংসদ সদস্যের অন্যান্য দাবি পূরণের ব্যাপারে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

এদিকে শনিবার থেকে চারটি ট্রেন ইসলামাবাদ রেল স্টেশনে যাত্রা বিরতি করছেন বলে রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য ছাড়াও বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সিআরবির মহাব্যবস্থাপনক (পূর্ব) মোঃ সবুক্তগীন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, ইসলামাবাদের স্টেশন মাস্টার আতিকুর রহমান ও মোঃ আব্দুল কাইয়ুম, প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা সহ বাংলাদেশ রেলওয়ে (বিআর) পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন মেম্বার এবং ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ নোমান মাহমুদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্টেশন মাস্টারদের ঘন্টা ব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যাত্রীদের সুবিধার্থে চারটি হুইল চেয়ার এবং রাত দশটা থেকে বারোটা পর্যন্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সংসদ সদস্য যাত্রী সাধারনের সুবিধার্থে স্টেশন কর্তৃপক্ষকে খাবারের দোকান এবং ইবাদত খানা চালু করার পরামর্শ দেন।
তবে উক্ত সার্ভিস সমূহ বর্তমানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ইসলামাবাদ স্টেশন মাস্টার মোঃ আব্দুল কাইয়ুম।

উল্লেখ্য, দীর্ঘ ২ মাস ধরে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে মাঝখান থেকে রেল চলাচল করায় যাত্রীদের দারুণ অসুবিধার সৃষ্টি হয়েছিল। ১ আগষ্ট থেকে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেল চলাচল শুরু করায় যাত্রীরা নিরাপদে বোধ করছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

ইসলামাবাদে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির পদক্ষেপ নেয়া হবে-রেলপথ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬