, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জুলাই ইস্যুতে ঈশ্বরগঞ্জে জামায়াতের গণমিছিল গোপালগঞ্জে একদিনে আওয়ামী লীগের ১৮ নেতার পদত্যাগ ঘোষণা ঈশ্বরগঞ্জে আমন ধানের চারা রোপণকালীন বজ্রপাতে কৃষকের মৃত্যু কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ ধান লুটের অভিযোগ তুলে ফাঁসানোর চেষ্টা কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারিদের বৈঠক রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইসার রহমান চৌধুরী অডিটরিয়ামে ইসলামাবাদে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির পদক্ষেপ নেয়া হবে-রেলপথ প্রতিমন্ত্রী
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

তৃণমূল বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বানে পাঁচ্চরে জরুরি আলোচনা সভা

২১

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে পাঁচ্চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় দোয়ালী শিকদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শিকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা এবং ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে সব সময় জনগণের পাশে থাকতে হবে।

শিবচর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক ফরাজী-র পরিচালনায় সভায় নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: হাজী আব্দুল খালেক বেপারী, প্রার্ত্থী (চেয়ারম্যান পদপ্রার্থী, পাঁচ্চর ইউনিয়ন পরিষদ) সেলিনা আক্তার, যুগ্ম আহ্বায়ক, শিবচর উপজেলা মহিলা দল। মলি ঢালী, সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবচর উপজেলা ছাত্রদল। এছাড়া অন্যান্য স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ইদ্রিস ঢালী, আয়নাল খান, দুদু মিয়া ও রাজ্জাক মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পাঁচ্চর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি ও দলের সকল কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তৃণমূল বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বানে পাঁচ্চরে জরুরি আলোচনা সভা

আপডেট সময় ০৪:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬