, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দফায় দফায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, এলাকায় আতঙ্ক ভাঙ্গুড়ায় মাছোকাটা বিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ শিবচরে গাছ কেটে মাটির নিচে গোড়া ঢাকার চাঞ্চল্যকর অভিযোগ শাহজাহানপুরের ৫নং খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ ফজলুল হক উজ্জ্বল স্বপ্নের আধুনিক শিবচর গড়ার প্রত্যয়ে এনসিপির প্রার্থী ফেরদৌসের গণর‍্যালি নির্জন পুকুর পাড়ে অসহায় বৃদ্ধার একাকী বসবাস এ.এস.আই (নিরস্ত্র) নিয়োগে প্রথম দিনের কর্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন বড়ো দরগাহ হাইওয়ে পুলিশের জোরালো ভূমিকায় নিরাপদ সড়ক,স্বস্তিতে যাত্রীরা
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

এ.এস.আই (নিরস্ত্র) নিয়োগে প্রথম দিনের কর্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন

বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা নওগাঁয় অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের আটটি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ ও বগুড়া জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেন উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, যাতে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশ পুলিশের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় নওগাঁ কেন্দ্রের প্রথম দিনের লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থী ও অভিভাবকদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এ.এস.আই (নিরস্ত্র) নিয়োগে প্রথম দিনের কর্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন

আপডেট সময় ০৯:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬