উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক মহোদয় বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এবং ঝিকরা ইউনিয়ন এর মধ্যঝিনা-মদাখালী খাল পুন:খনন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন মান্যবর জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির আওতায় বাগমারা উপজেলার নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসকল শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এছাড়া ২০২৫-২৬ অর্থ বছরের উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দু:স্থ, অসহায়, স্বামী পরিত্যক্তা মহিলা, প্রতিবন্ধী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্যানিটারি ন্যাপকিন, সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ফুটবল বিতরণ করা হয়।
পরবর্তীতে মান্যবর জেলা প্রশাসক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিকেল ৪টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এর সাথে উপজেলা প্রশাসনের নানাবিধ বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
এসময় তিনি স্থানীয় জনগণের দু:খ-দুর্দশা, চিকিৎসাসেবা এবং শিক্ষা সম্পর্কিত নানা সংকট এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

























