, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে রেডক্রিসেন্ট সেন্টারে রি-এজেন্ট প্রদান শ্রীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সাইকেল বিতরণ মাগুরায় শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত বাগমারা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ধামইরহাটে ৬৮০ টেপেন্টাডলসহ কুখ্যাত ভাই-বোন গ্রেপ্তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন রাজনৈতিক মোর উন্মোচিত হবে -এম এ আলীম সরকার ঈশ্বরগঞ্জের মাইজবাগে মব তাণ্ডবের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা গোপালগঞ্জে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসলামপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

পরীক্ষার্থীর পাশে কাউনিয়া কলেজ ছাত্রদল সভাপতি আলেফ নুর

২০

রংপুরের কাউনিয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা এক পরীক্ষার্থীকে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আলেফ নুর।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার দিন সকাল ১০টা ৪ মিনিট পর্যন্ত ওই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পরে সকাল ১০টা ৯ মিনিটে তিনি মোঃ আলেফ নুরের মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, তিনি এখনও কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং চরম বিপাকে রয়েছেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মোঃ আলেফ নুর নিজের মোটরসাইকেল নিয়ে গাড়িরহাট বাজারে পৌঁছান। সেখান থেকে পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে দ্রুত কাউনিয়া মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। নিরাপদে এবং দ্রুত সময়ে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়ায় তিনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

মাগুরার শ্রীপুরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে রেডক্রিসেন্ট সেন্টারে রি-এজেন্ট প্রদান

পরীক্ষার্থীর পাশে কাউনিয়া কলেজ ছাত্রদল সভাপতি আলেফ নুর

আপডেট সময় ০৫:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬