, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে প্রশাসনের জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বরিশাল জেলা পুলিশের নতুন ট্রলার সংযোজন এবং ২১ দিনের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন মাগুরায় পৌঁছালো লিবিয়া প্রবাসী রিফাতের মৃতদেহ, মানব পাচার ও অর্থ আত্মসাৎকারী মাফিয়া কুবাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, উদ্ধার চোরাই মাল দিনাজপুর ৪২ বিজিবি ঠাকূরগাঁওয়ের সীমান্তে মদ আটক চিলমারীতে মামলাবাজ ফজিলার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত আলোচনায় তরুণ রেফারি নাহিদ, মিলছে একাধিক টুর্নামেন্টের ডাক! নারী ও শিশুদের সুরক্ষায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু পরীক্ষার্থীর পাশে কাউনিয়া কলেজ ছাত্রদল সভাপতি আলেফ নুর উজিরপুর উপজেলায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

দর্শনায় কিডনি রোগীর চিকিৎসার জন্য অনুদান দিলেন কচি কণ্ঠের আসর

১৪

দর্শনা থানার মোবারকপাড়ার বাসিন্দা আমিনুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন দীর্ঘদিন ধরে গুরুতর কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তার দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। দিনমুজুর স্বামী আমিনুল ইসলাম নিজের একটি কিডনি স্ত্রীকে দান করতে ইচ্ছুক হলেও, প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

পরিবারটির এই অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে মানবিক উদ্যোগে এগিয়ে আসে ইউএসএ (USA) সামাজিক ও সেবামূলক সংগঠন কচি কণ্ঠের আসর। সংগঠনটির চেয়ারম্যানের নির্দেশনায় অসহায় পরিবারটির চিকিৎসা সহায়তার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

পরবর্তীতে কচি কণ্ঠের আসরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম হুমায়ুন কবির, সচিব মোঃ লিয়াকত আলী , অর্থ সচিব মোঃ মনোয়ার হোসেন , সদস্য সচিব মোঃ আফজালুল হক বাদল, সদস্য সচিব খুরশিদা নাহার ,সংগঠনের পক্ষ থেকে অনুদানের অর্থ রোখসানা খাতুনের পরিবারের হাতে তুলে দেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের রোকসনা খাতুনের চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় হয়তো একজন অসহায় মায়ের জীবন রক্ষা করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহল কচি কণ্ঠের আসরের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

রোকসানার পরিবারের সাথে যোগাযোগের মোবাইল নম্বর: 01404730804

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

ঈশ্বরগঞ্জে প্রশাসনের জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে

দর্শনায় কিডনি রোগীর চিকিৎসার জন্য অনুদান দিলেন কচি কণ্ঠের আসর

আপডেট সময় ১২:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬