, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর রাজবাড়ীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কাউনিয়ায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ; ধানের বস্তা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের দাবি সিরাজগঞ্জ বাজার স্টেশনে বাস শ্রমিকদের বিক্ষোভ উপজেলা মসজিদে চুরি থামছেই না, একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল উধাও স্বামীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলো স্ত্রী,: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু সার্কেল অফিস পরিদর্শনে জেলা পুলিশ সুপার পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮ সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

কাউনিয়ায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ; ধানের বস্তা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের দাবি

রংপুরের কাউনিয়া উপজেলার ৬ নম্বর টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা তেলিপাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির মালিক ময়জুল হক বর্তমানে কারাগারে বন্দী থাকায় বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা টিনের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চোরেরা ঘরে থাকা একাধিক ধানের বস্তা, প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার এবং শোকেসের ভেতরে মাটির হাঁড়িতে রাখা নগদ এক লাখ টাকা নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ঘটনার সময় এলাকায় ৪ থেকে ৫ জন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের মধ্যে নুরুল হক ও তার স্ত্রী খালেদা বেগমকে শনাক্ত করার দাবি করেছেন কয়েকজন এলাকাবাসী। তবে অভিযুক্ত নুরুল হক ও খালেদা বেগম তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

অভিযোগকারী পক্ষ জানায়, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরেই চুরির ঘটনা ঘটতে পারে বলে তাদের সন্দেহ।

এ বিষয়ে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, “মুঠোফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

ভুক্তভোগীরা জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

মহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর

কাউনিয়ায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ; ধানের বস্তা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের দাবি

আপডেট সময় ১১:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬