রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় এই পেশাজীবীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ও বাস্তবায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান।
এসময় উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সুশান্ত কুমার রায়, স্থানীয় সংবাদ কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৮০ বছরের মন্টু বয়াতি সবার অনুরোধে তার কন্ঠে গান শুনান।

























