, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল দক্ষতা বিকাশে মেরিটাইম মুট কোর্ট কম্পিটিশনে চিলমারীর আল বাশার মোঃ বিধানের অংশগ্রহন পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা শি-শু-কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভর্তি সংক্রান্ত সব তথ্য এখন এক প্ল্যাটফর্মে, ‘অ্যাডমিশন হাব’ পিরোজপুরে ডিবি অভিযানে৫০০ গ্রাম গাঁ-জা ও ২০ পিস ই-য়া-বা-সহ দুই কারবারি গ্রেফ-তার বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন

প্রধান শিক্ষকের চেয়ারে উপজেলা বিএনপির সভাপতি

৫১

শিক্ষাঙ্গনের পরিবেশ ও প্রশাসনিক মর্যাদাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে আসন গেড়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান। শুধু বসেই ক্ষান্ত হননি, চোখে কালো চশমা এঁটে চড়াও ভঙ্গিতে তোলা সেই ছবি ছড়িয়ে দিয়েছেন নিজের ফেসবুক পেজেও! ঘটনাটি ঘটেছে উপজেলার ঐতিহ্যবাহী রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। রুটিনমাফিক দাপ্তরিক কাজের ওই চেয়ারটি যেখানে ভারপ্রাপ্ত বা নিয়মিত প্রধান শিক্ষক আইয়ুব আলীর বসার কথা, সেখানে একজন রাজনৈতিক নেতার এমন ‘কর্তা’ সুলভ উপস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় সচেতন মহল থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় সমলোচনার ঝড়। একটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদের মর্যাদা এভাবে ক্ষুণ্ণ হওয়া নিয়ে নেটিজেনদের মন্তব্য, “রাজনীতির দাপট দেখানোর জায়গা কি এখন স্কুলের প্রধান শিক্ষকের রুম?” শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় রাজবাড়ীর সচেতন নাগরিকেরা এই ঘটনাকে প্রশাসনিক শিষ্টাচার বহির্ভূত এবং চরম দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড হিসেবে দেখছেন। ক্ষমতার এমন খোলামেলা প্রদর্শন শিক্ষাঙ্গনের পবিত্রতা ও শিক্ষকদের সম্মানের ওপর সরাসরি আঘাত হানার সামিল বলে মনে করছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

প্রধান শিক্ষকের চেয়ারে উপজেলা বিএনপির সভাপতি

আপডেট সময় ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬