, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান চাকমারকুল ক্যাম্পের বাইরে দুই নিখোঁজ কিশোর-কিশোরী উদ্ধার পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার নওগাঁর পত্নীতলায় সারাদিন ব্যাপী সোনালিকা সার্ভিস ডে, অংশ গ্রহন ৫০০ অধিক ৫০হাজার ইয়াবাসহ ১জন রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা

রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 79
১০০

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেংগ্যা ইউনিয়নের আমইপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে গ্যালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোর কাছে আনুষ্ঠানিকভাবে ট্যাংকটি হস্তান্তর করেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে তাঁদের দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রতিদিন সুপেয় পানির জন্য দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন পানির ট্যাংক স্থাপনের ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।

আমইপাড়ার বাসিন্দা কাইংপ্রে ম্রো বলেন, “দীর্ঘদিনের কষ্টের পর আমরা পানির ট্যাংক পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।”

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সুপেয় পানির সংকট স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল। সেই কষ্ট লাঘবের লক্ষ্যেই রুমা জোনের উদ্যোগে এই পানির ট্যাংক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রুমা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

আপডেট সময় ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬