, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষের চারা, সবজি বীজ ও সার বিতরণ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 95

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষের চারা, সবজি বীজ ও সার বিতরণ

১১৯

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা, উচ্চফলনশীল সবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ ১৩ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার, এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

​বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় যুগপৎ কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সাথে বাড়ির আঙিনায় সবজি চাষের মাধ্যমে যেন কৃষকরা পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারেন সেজন্যই এই বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিতরণকৃত সার ও বীজ সঠিকভাবে ব্যবহার করে উপজেলার কৃষি উৎপাদন আরও বেগবান করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

​কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার একজন কৃষক ৫ টি গাছ একটা বাঁশের খুঁটি ২৫ কেজি জৈব সার পাবেন। একই সাথে যারা সবজি বীজ পাবেন তারা ইউরিয়া ১৫ কেজি ও পটাশ ১৫ কেজি সার ৩০ কেজি সংগ্রহ করবেন। তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা, গ্রীষ্মকালীন/শীতকালীন সবজি বীজ এবং পরিমাণমতো রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) প্রদান করা হয়েছে।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি উপ-সহকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে এসব উন্নত মানের বীজ, চারা ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ কৃষকেরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষের চারা, সবজি বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬