, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 49

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৬৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কর্মশালাটি “গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” প্রকল্পের আওতায় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং আলোচক হিসেবে বক্তব্য দেন ডিআইএস মো. মারুফ খান আকাশ।এছাড়া পরামর্শক হিসেবে ছিলেন বেস্ট কলসাল্টিং সার্ভিসেস লিমিটেড।

কর্মশালায় ভাঙ্গুড়া উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও সড়ক অধিকার (Right of Way) নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহের মধ্যে ভাঙ্গুড়া–অষ্টমনিষা রোড, শরৎনগর জিসিএম–বনওয়ারী নওগাঁ জিসিএম রোড, ভাঙ্গুড়া –নওগাঁ জিসিএম রোড, ভেড়ামারা –ধাউয়াঘাটা হাট রোড (ভাঙ্গুড়া অংশ), ভাঙ্গুড়া উপজেলা সদর–বনওয়ারী-নগর জিসিএম রোড (চর ভাঙ্গুড়া পুরানপাড়া) এবং ভাঙ্গুড়া –অষ্টমনিষা রোড-এর বর্তমান অবস্থা, সীমানা নির্ধারণ, উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। বক্তারা বলেন, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর হবে এবং সড়কের অধিকার সংরক্ষণ ও টেকসই অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬