, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সীমানায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১০:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 120

সীমানায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

১৪৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বাসিত মাদারীপুরবাসীও। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছে স্থানীয় নেতাকর্মীরা।

জানা গেছে, সড়ক পথে ঢাকা থেকে সরাসরি বরিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোরে সড়কপথে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সরাসরি বরিশাল যাবেন তিনি। এদিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশালের উদ্দেশ্যে যাওয়াকে ঘিরে শিবচরের নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেয় শিবচরের বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডেও জেলা বিএনপির নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে জড়ো হোন। এছাড়াও, মহাসড়কের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন।

জানতে চাইলে স্থানীয় নেতাকর্মীরা জানান,’আমাদের শিবচর হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল যাচ্ছেন। আমরা সরাসরি তাকে এক নজর দেখার জন্য মহাসড়কে এসেছি। শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরাও এসে ভিড় করেছেন।’

উপজেলা ছাত্র দলের সভাপতি ইমতিয়াজ আহমেদ (তুরাগ) বলেন,’প্রধানমন্ত্রী সড়ক পথে বরিশাল যাচ্ছে। শিবচরের মহাসড়ক হয়েই যেতে হয়। এই এলাকার নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থকদের মধ্যে অন্যরকম আনন্দ বইছে। আমরা সড়ক পথে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। সাধারণ মানুষও এসেছে। সবার মধ্যেই অন্যরকম উচ্ছ্বাস দেখা যাচ্ছে।’

শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সচিব মো.সোহেল রানা বলেন,’আমাদের নেতাকর্মীরা আবেগপ্রবণ হয়ে মহাসড়কে এসেছে। প্রধানমন্ত্রী শিবচর হয়ে বরিশাল যাবেন। আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য মহাসড়কে জড়ো হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসা থেকে তারা সবাই এসেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

সীমানায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

আপডেট সময় ১০:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬