, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাগুরা শ্রীপুরে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃ-ষ্টে দিন মজুরের মৃ-ত্যু মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু-রি, নগদ অর্থ ও মালামাল লু-ট সিরাজগঞ্জে সড়ক দু-র্ঘ-টনায় অটো রিক্সা চালকসহ দুইজন নি-হত গোপালগঞ্জে নকল ব্যান্ডরোলের বি-ড়ি জ-ব্দ, জরি-মানা ৫০ হাজার টাকা ধলাহার ইউপিতে গ্রাম আদালতে জনমনে ফিরেছে স্বস্তি, কমছে ভোগান্তি, বাড়ছে নাগরিক সেবা গোয়ালন্দ পৌরসভা থেকে জেনারেটর চু-রি, জনতার হাতে আ-টক চো-র জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কি-শো-রীর আ-ত্ম-হ-ত্যা

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 42

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

৫৮

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এবং “ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শিবচর উপজেলা আড়িয়াল খাঁ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শাইখা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি), ডা. ফাতিমা মাহজাবীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গুলজার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং সামগ্রিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একটি সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমেই কেবল দেশের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব।

আলোচনা সভা শেষে বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বিভিন্ন ক্যাটাগরিতে বছরের শ্রেষ্ঠ নির্বাচিত কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মীরা হলেন: মো. মহোসিন উদ্দিন (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), মোহাম্মদ লিয়াকত হোসেন (পরিবার পরিকল্পনা পরিদর্শক), রাবেয়া খানম (পরিবার কল্যাণ সহকারী, বাঁশকান্দি ইউনিয়ন), কানিজ ফাতেমা (পরিবার কল্যাণ পরিদর্শিকা, কাঁঠালবাড়ী ইউনিয়ন)।

এছাড়া চিকিৎসা ও সেবার মানোন্নয়নে অনন্য অবদানের জন্য বাঁশকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে শ্রেষ্ঠ সেবা কেন্দ্র হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পরিশেষে, সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ বসু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

আপডেট সময় ০৮:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬