, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাগুরা শ্রীপুরে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃ-ষ্টে দিন মজুরের মৃ-ত্যু মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু-রি, নগদ অর্থ ও মালামাল লু-ট সিরাজগঞ্জে সড়ক দু-র্ঘ-টনায় অটো রিক্সা চালকসহ দুইজন নি-হত গোপালগঞ্জে নকল ব্যান্ডরোলের বি-ড়ি জ-ব্দ, জরি-মানা ৫০ হাজার টাকা ধলাহার ইউপিতে গ্রাম আদালতে জনমনে ফিরেছে স্বস্তি, কমছে ভোগান্তি, বাড়ছে নাগরিক সেবা গোয়ালন্দ পৌরসভা থেকে জেনারেটর চু-রি, জনতার হাতে আ-টক চো-র জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কি-শো-রীর আ-ত্ম-হ-ত্যা

সুস্থ হয়ে সুন্দরবনে ফিরল বাঘিনী

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৭:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 36

সুস্থ হয়ে সুন্দরবনে ফিরল বাঘিনী

৪৭

শিকারিদের ফাঁদে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে অবশেষে আপন নিবাস সুন্দরবনে ফিরেছে রয়েল বেঙ্গল টাইগার (বাঘিনী)।

রোববার দুপুর ১টা ৫ মিনিটে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধার মানিক এলাকায় বাঘিনীকে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাঘিনীকে অবমুক্ত করে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন ও এর জীববৈচিত্র্য রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আহত বাঘিনীকে সফলভাবে সুস্থ করে আবারও তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

বন বিভাগ জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধার মানিক এলাকার বনে শিকারিদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। পরে ট্রাংকুলাইজার বন্দুকের মাধ্যমে অচেতন করে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

দীর্ঘ সময় ফাঁদের রশিতে আটকে থাকায় বাঘিনীর সামনের পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং সেখানে পচন ধরে। পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের নিবিড় চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, ফাঁদের রশির টানাটানিতে বাঘটির সামনের বাঁ পায়ের প্রায় তিন ইঞ্চি মাংসপেশি ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসার পর বর্তমানে বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ। ওজন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তার স্বাভাবিক ক্ষিপ্রতাও ফিরে এসেছে। এখন সে শিকার ধরতে সক্ষম।

তিনি আরও জানান, বাঘটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর। বাঘ গবেষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, সেই এলাকাতেই তাকে অবমুক্ত করা হবে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ২১ মে বাঘ গবেষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বাঘিনীটির সার্বিক অবস্থা পর্যালোচনা করে জুলাই মাসে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার বাঘিনীটি সুন্দরবনে ফিরে যাওয়ায় বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সুস্থ হয়ে সুন্দরবনে ফিরল বাঘিনী

আপডেট সময় ০৭:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬