, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা গোবিপ্রবিতে তরুণ-তরুণীর অ-নৈতিক আচরণ, ক্ষু-ব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খম, গ্রে-প্তার ২ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস উদযাপন লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৪:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 40

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

৫৩

টানা কয়েকদিনের ভারী বর্ষণে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নির্বাচনী এলাকার জনসাধারণের

পাশে থাকার এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)। শনিবার (১১ জুলাই) সংসদ সদস্য তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক বার্তায় এলাকার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

​এমপি শেখ মো: রেজাউল ইসলাম জানান, গত কয়েকদিনের রেকর্ড ভাঙা ও ভারী বর্ষণের ফলে আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে। এতে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমন ধানের বীজতলা তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া গ্রামীণ বহু রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় সংসদ সদস্য নিজে সশরীরে এলাকায় উপস্থিত থাকতে না পারলেও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি আরও জানান, দুর্যোগকালীন এই সময়ে আমি নিজে বিপদাপন্ন জনসাধারণের পাশে থাকতে না পারলেও, আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

​সংসদ সদস্য আশ্বস্ত করেছেন যে, বর্তমান সরকার এই দুর্যোগে জনগণের পাশে রয়েছে। প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যেই পানিবন্দী অসহায় মানুষের মাঝে জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ শুরু করা হয়েছে এবং এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

​এলাকাবাসীকে যেকোনো জরুরি পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির তথ্য সরাসরি তাকে অবহিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এমপি রেজাউল ইসলাম। একই সাথে তিনি সবাইকে এই প্রাকৃতিক বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলা করার আহবান জানান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

আপডেট সময় ০৪:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬