, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা গোবিপ্রবিতে তরুণ-তরুণীর অ-নৈতিক আচরণ, ক্ষু-ব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খম, গ্রে-প্তার ২ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস উদযাপন লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১০:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 36
৫০

লক্ষাধিক মুসল্লির জন্য কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনে কাউনিয়ায় সাধারণ সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: কাউনিয়ায় লক্ষাধিক মুসল্লির জন্য একটি স্থায়ী ও আধুনিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনের লক্ষ্যে সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কাউনিয়া দাখিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া কেন্দ্রীয় আহলে হাদীস ঈদগাহ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, মাদ্রাসাতুল হিকমা, রংপুরের অধ্যক্ষ শায়েখ মুয়াজ বিন জামাল মাদানী, পরিচালক হাফেজ তাকিবুল ইসলাম এবং বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী শহিদুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে রায়হান আহমেদ বলেন, কাউনিয়ার মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি বৃহৎ ও স্থায়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তিনি জানান, সংসদ সদস্য আখতার হোসেন এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সিএসআইডিপি (সিএসআইডিপি) প্রকল্পের আওতায় তিন লাখ টাকার বিশেষ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে কাউনিয়া দাখিল মাদ্রাসা মাঠ কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ও মুসল্লিদের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে বর্তমান মাঠে সবার জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে বৃহৎ পরিসরে নতুন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে ঈদগাহ মাঠ স্থাপন ও বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি মাঠের স্থান নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং অর্থ সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করবে বলে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা

আপডেট সময় ১০:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬