, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ঈদগাঁও বাজার ও সংলগ্ন এলাকা পানিতে সয়লাব, দুর্গতদের পাশে স্থানীয় এমপি

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১০:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 92
১২১

মৌসুমী বায়ুর প্রভাবে বেশ কয়েকদিন মুষলধারে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কখনো একটানা আবার কখনো থেমে থেমে হচ্ছে এ বৃষ্টি। সাধারণ লোকজনের দুর্ভোগের অন্ত নেই। বৃহত্তর ঈদগাঁওর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতার। কেউ ছাতা ব্যবহার করছেন, আবার কেউ পলিথিনে নিজেকে মুড়াচ্ছেন। অনেকে রেইনকোট ব্যবহার করে প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন। পানিবন্দি হয়ে দুর্যোগ গ্রস্ত পরিবারগুলোতে রান্নাবান্না করতে বেশ অসুবিধের সৃষ্টি হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতা হয়েছে। বিপন্ন মানুষজনের মুক্তির উপায় দেখা যাচ্ছে না। ঈদগাঁও বঙ্কিম বাজার সংলগ্ন আলমাছিয়া মাদ্রাসা সড়কের পশ্চিম পার্শ্বে প্রায় সময় জলাবদ্ধতা থাকে। উত্তর মাইজ পাড়া সড়কের হিন্দু পাড়া এবং লাইল্যার পাড়া এলাকায় সড়কে বিরাজ করতে হাটু পরিমান পানি। ঈদগাঁও বাজারের পুরনো হাসপাতাল সড়কটি কোমর পানির নিচে তলিয়ে গেছে। বাজারের প্রধান সড়ক ডিসি রোডের ভূমি অফিস সংলগ্ন অংশে পানি তৈরি করছে। বৃষ্টি এবং ঈদগাঁও খালের পানিতে সয়লাব হয়ে উঠেছে সর্বত্র। ঈদগাঁও ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুল হক সওদাগর জানান, তার বাড়ি সংলগ্ন সড়কটিতে ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তা পানির নিচে নিমজ্জিত হয়ে পড়ে। এতে লোক ও যানবাহন চলাচলে চরমভাবে বিঘ্ন ঘটে। হিন্দু অধ্যুষিত এ এলাকাটিতে পানির কারণে বসবাস করা অসম্ভব হয়ে উঠেছে। লোকজন রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। এক ভিডিওবার্তায় তিনি এ বিষয়ে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় অধিবাসী মস্তুরা খানম জানান, ড্রেন না থাকায় তাদের ঘরমুখী সংযোগ সড়কটি বেশ কয়েকদিন যাবত হাঁটুপানির নিচে। ঘর থেকে তাদের বের হতে অনেক কষ্ট হচ্ছে। তিনি শনিবার উক্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে আসা স্থানীয় সংসদ সদস্যের প্রতি বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে বাজার এবং ঈদগাঁও খালের পানিতে ১০-১২ দিন যাবত পানিবন্দী রয়েছেন উত্তর মাইজ পাড়ার (খোনকার পাড়া) অনেক পরিবার। কারো কারো বসতভিটা পানির নিচে। আবার কোন কোন বাড়িতে পানিও ঢুকে পড়েছে। বেহাল ও নাজুক অবস্থায় রয়েছেন উক্ত এলাকার অধিবাসীরা। না সরচে পানি, না সরচে তাদের ভোগান্তি। জমে থাকা পানির দাপটে এ এলাকায় স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না কেউ। বৃষ্টি যত বেশি হচ্ছে তাদের দুর্দশা তত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে ঈদগাঁওতে টানা ভারি বৃষ্টিপাতে দুর্যোগগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে স্থানীয় উত্তর মাইজ পাডায় এ কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। স্থানীয় বিএনপি’র উদ্যোগে এ চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুচ শুকুর, আখতার উদ্দিন বাবুল, মোক্তার আহমদ, সিরাজুল ইসলাম, আবু হেনা, তৈয়ব তাহের তানভীর, আনোয়ার হোসাইন সহ অন্যান্যরা। এ সময় ২ শতাধিক মানুষকে জনপ্রতি পাঁচ কেজি করে চাউল প্রদান করা হয়। পরে সংসদ সদস্য কাজল ঈদগাঁও বাজারের হাসপাতাল সড়ক, জালালাবাদ হিন্দু পাড়ার বেড়িবাঁধ ও স্লূইচ গেটের অবস্থা পরিদর্শনে যান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

ঈদগাঁও বাজার ও সংলগ্ন এলাকা পানিতে সয়লাব, দুর্গতদের পাশে স্থানীয় এমপি

আপডেট সময় ১০:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬