, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নওগাঁ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সিরাজগঞ্জে হ-ত্যা মাম-লার ৬ জনের যাব-জ্জীবন কারাদণ্ড কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভেটেরিনারি চিকিৎসকের ওপর হা-ম-লার ঘটনায় বাকৃবিতে প্রতিবাদ রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ

পদ্মা পাড়ে জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলায় শিবচরে বিশেষ মাঠ মহড়া

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 39

পদ্মা পাড়ে জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলায় শিবচরে বিশেষ মাঠ মহড়া

৫৯

মাদারীপুরের শিবচরে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা পূর্বাভাস ভিত্তিক কর্মসূচী ও সামাজিক সুরক্ষা কর্মসূচীকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচী’র অংশ হিসেবে শিবচর “পদ্মা পাড়ের জীবন যুদ্ধ” শীর্ষক এই মাঠ মহড়াটি অনুষ্ঠিত হয়।

গত ৭ই জুলাই কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গেইট ফুটবল মাঠে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর বাস্তবায়নে মাঠ মহড়াটিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পদ্মা পাড়ের মানুষকে প্রতিনিয়ত বন্যা ও নদী ভাঙনের মতো দুর্যোগের মুখোমুখি হতে হয়। আগাম বন্যা পূর্বাভাস এবং সঠিক সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে এই ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। দুর্যোগের সময় কীভাবে সাধারণ মানুষ নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করবে, তা এই মহড়ায় বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ, শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) খুলনার হেড অফ প্রোগ্রাম তাসনিম তাবাসসুম, এসডিএস-এর প্রকল্প পরিচালক মাহফুজ হক, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তা মাহমুদুর রহমান সবুজ এবং কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্যোগের ঝুঁকি হ্রাস ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের কর্মসূচি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিয়মিত পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক

পদ্মা পাড়ে জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলায় শিবচরে বিশেষ মাঠ মহড়া

আপডেট সময় ০৮:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬