, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন বাকৃবির কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আক্তারুজ্জামান খান কৃষকের সার নিশ্চিতে কঠোরতা, ঈশ্বরগঞ্জে অ-বৈধ মজুদদারকে জেল মঠবাড়িয়ায় ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে অনিয়ম: পানীয় জলের তীব্র সংকটে জনজীবন নওগাঁয় অ-বৈধ কারখানায় অভিযান, ৩০হাজার টাকা জরিমানা শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস রাজশাহীতে অনিয়মের জেরে কৃষি কর্মকর্তা বদলী সারের খোঁজে দ্বারে দ্বারে কৃষক লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট কাউনিয়ায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন কৃষকের

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ কাউনিয়া সমাজসেবা কার্যালয়, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৭:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 34

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ কাউনিয়া সমাজসেবা কার্যালয়, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

৫০

সামান্য বৃষ্টিতেই রংপুরের কাউনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভেতরে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সেবা নিতে আসা বৃদ্ধ, প্রতিবন্ধী ও অন্যান্য সেবাগ্রহীতারা চরম দুর্ভোগে পড়ছেন। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

বুধবার সরেজমিনে উপজেলা ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে সমাজসেবা কার্যালয়ের কক্ষ ও প্রবেশপথ জলমগ্ন হয়ে পড়েছে। অফিসকক্ষের মেঝেজুড়ে পানি জমে থাকায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে অফিসের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারী (হেড ক্লার্ক) আনোয়ার হোসেন বলেন, “সকাল থেকে অফিসের ভেতরের পানি সেচে তারপর কাজ শুরু করেছি। বৃষ্টি হলেই প্রতিনিয়ত একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।”

সেবা নিতে আসা রমজান আলী বলেন, “বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সেবার জন্য প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। অফিসের ভেতরে পানি জমে থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। সমস্যাটির দ্রুত ও স্থায়ী সমাধান প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেই অবস্থিত গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর জলাবদ্ধতা সৃষ্টি হলেও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং কার্যালয়ের অবকাঠামো সংস্কারের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ কাউনিয়া সমাজসেবা কার্যালয়, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

আপডেট সময় ০৭:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬