, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

খানসামায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, চেক ও শুকনা খাবার বিতরণ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৩:২৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 31

খানসামায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, চেক ও শুকনা খাবার বিতরণ

৪৭

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার ২৭টি বেসরকারি এতিমখানার জন্য ৬১ লাখ ৬৮ হাজার টাকার অনুদানের চেক প্রদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত ১ হাজার ৪৬০ মিটার দীর্ঘ একটি এইচবিবি (হেরিং বোন বন্ড) সড়কের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের হাতে ঢেউটিন, নগদ আর্থিক সহায়তার চেক এবং শুকনা খাবার তুলে দেওয়া হয়। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত ১ হাজার ৪৬০ মিটার দীর্ঘ একটি এইচবিবি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নবনির্মিত এই সড়কটি এলাকার মানুষের যাতায়াত সহজ করবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্র্যান্ট কর্মসূচির আওতায় উপজেলার ২৭টি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ৬১ লাখ ৬৮ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এতিম শিশুদের খাদ্য, শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি), জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

খানসামায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, চেক ও শুকনা খাবার বিতরণ

আপডেট সময় ০৩:২৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬